মমর মেয়েবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
হঠাৎ করেই শৈশবে ফিরে গেলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
ছবি: ফেসবুক

হঠাৎ করেই শৈশবে ফিরে গেলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। ছোটবেলার একাধিক ছবি ফেসবুকে পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন, কিছু শৈশবের স্মৃতি। জানালেন, ছবিগুলো তাঁর মা–বাবা সংগ্রহে ছিল। পাশাপাশি ছবিগুলোর গল্পও শোনালেন মম। তখন তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চায়ও সমানভাবে এগিয়ে ছিলেন।

২ / ১১

একটি গাড়ির পাশে ছোট্ট শিশু মম। তখন আপনার বয়স কত? জানতে চাইলে ছবির মতোই হাসিমুখে বললেন, ‘বলতে পারছি না। অনেক ছোট। কোথায়, সেটাও মনে নেই।’

৩ / ১১

শীতকাল। একটি অনুষ্ঠানে ছবিটি তোলা হয়েছিল। আজকের মতো ক্যামেরা তখন সহজলভ্য ছিল না। ছবি ওঠানোর জন্য এই অভিনেত্রীর বাবা আগে থেকেই ক্যামেরা প্রস্তুত করে রাখতেন।

৪ / ১১

মাইক্রোফোনের স্ট্যান্ডটি হয়তো আর বড় করার উপায় ছিল না। তাই উঁচু করতে রাখা হয়েছে হারমোনিয়ামের ওপর। মাইক্রোফোনে মুখ। এই অভিনেত্রী বললেন, ‘গান ও আবৃত্তিতে পারদর্শী ছিলাম। সেদিন হয়তো কাজী নজরুল ইসলামের “কাঠবিড়ালি” কবিতাটি আবৃত্তি করছিলাম।’

৫ / ১১

ব্রাহ্মণবাড়িয়া সূর্যমুখী কিন্ডারগার্টেনের বিচিত্রা অনুষ্ঠানে মমের নাচ।

৬ / ১১

পরিবারের ইচ্ছাতেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হন মম। নিজেরও পছন্দ ছিল। হারমোনিয়ামে গান করছেন জাকিয়া বারী মম।

৭ / ১১

তখন হয়তো পঞ্চম শ্রেণির ছাত্রী। তবে নির্দিষ্ট করে বলতে পারলেন না মম।

৮ / ১১

১৯৯৩ সালে স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহপাঠীদের সঙ্গে মমের নাচ।

৯ / ১১

একটি সংবর্ধনা অনুষ্ঠানের নাচে মম। অভিনয়ে আসবেন, তখন কি ইচ্ছা ছিল? মম বলেন, ‘তখন ভালো লাগা থেকেই পরিবারের ইচ্ছায় সংস্কৃতিচর্চায় জড়িত ছিলাম। কিন্তু অভিনয় করব, এমন চিন্তার বয়স সেটা ছিল না।’

১০ / ১১

স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই হাত উঁচিয়ে কবিতা আবৃত্তি করছেন মম।

১১ / ১১

বাসার মধ্যে একটি ফুল গাছের টবের কাছে দাঁড়িয়ে মম। তাঁর কাছে জানতে চাই—কবে মনে হলো অভিনয় করবেন? ‘বড় হওয়ার পর মনে হলো, যেহেতু সংস্কৃতি অঙ্গনে বিচরণ ছিল, অভিনয়টা করি। তখন অভিনয় শিখতে থাকি। এখনো শিখছি।’