মহালয়ায় 'শারদপ্রাতে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শনিবার মহালয়া। এ উপলক্ষে শনিবার বাংলাদেশ টেলিভিশনে সকাল সাড়ে সাতটায় প্রচারিত হবে অনুষ্ঠান ‘শারদপ্রাতে’। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন সুমন সাহা।
‘শারদপ্রাতে’ অনুষ্ঠানে চণ্ডী পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। গান গাইবেন প্রিয়াঙ্কা গোপ, দেবলীনা সুর, অনিরুদ্ধ সেনগুপ্ত ও বিজন চন্দ্র মিস্ত্রি। ‘দুর্গে দুর্গে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন প্রিয়াঙ্কা র্যাচেল।
বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ চন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. এরশাদ হোসেন।