মা দিবসে বিজ্ঞাপন নির্মাণ করেছেন নুহাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচালক নুহাশ তাঁর ভাগনীকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন
পরিচালক নুহাশ তাঁর ভাগনীকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন

২০১৫ সালে মুঠোফোন সেবাদাতা গ্রামীণফোনের একটা বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন নুহাশ হুমায়ূন। সেই বিজ্ঞাপনে বাড়িময় সুখবর দিয়ে গেছেন নুহাশ। গতকাল তিনি দিলেন আরেকটি সুখবর। এবার আর ওই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেল নন তিনি, বরং নিজেই বিজ্ঞাপন নির্মাতা। মা দিবস উপলক্ষে গত সপ্তাহে রাজধানীর তেজগাঁওয়ের একটি স্টুডিওতে করেছেন বিজ্ঞাপনটির শুটিং।

নুহাশ আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক নির্মাণ করলেও বিজ্ঞাপনে এবারই প্রথম। নুহাশের ভাষায়, ‘অভিজ্ঞতা বেশ ভালো। আমার বিজ্ঞাপনে মডেল হিসেবে ২০১৫ সালে জার্নি শুরু হয়েছিল। এবার ক্যামেরার সামনে না থেকে নির্মাতা হিসেবে কাজ করতে ভালো লেগেছে।’

তবে নুহাশের জন্য চ্যালেঞ্জও কম ছিল না। বললেন, এটা মা দিবসের একটি সামাজিক নিরীক্ষাধর্মী বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মডেলরা কেউই পেশাদার অভিনেতা নন। তাই বড় চ্যালেঞ্জ ছিল তাদের ভেতর থেকে সঠিক অভিনয়টা বের কের আনা। মজার ব্যাপার হলো, বিজ্ঞাপনটির কোনো সংলাপ আগে থেকে ঠিক করা ছিল না। মাকে নিয়ে সবাই কথা বলেছেন। তাই একটু কঠিনই ছিল বলা যায়।

এই বিজ্ঞাপনে নুহাশের বড় বোন শীলা আহমেদের দুই সন্তান নাইরাহ অনোরা সাইফ ও নামীর সাইফ হয়েছে মডেল। অন্য অনেকের সঙ্গে দেখা যাবে ওদেরও।
নুহাশ জানালেন, বিজ্ঞাপনটি গ্রামীণফোনের ফেসবুক পেজসহ অনলাইনে দেখা যাচ্ছে। এটি টিভিতেও প্রচার শুরু হবে।