মা হলেন সোহানা সাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা হলেন অভিনয়শিল্পী সোহানা সাবা। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম দেন তিনি।
মা ও ছেলে দুজনেই বর্তমানে সুস্থ বলে প্রথম আলোকে জানান সাবার স্বামী নির্মাতা মুরাদ পারভেজ। প্রথম সন্তানের বাবা হয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। বললেন, ‘বাবা হওয়ার আনন্দ বাবা হওয়ার আগমুহূর্ত পর্যন্তও বুঝতে পারিনি। এ এক অন্য রকম অনুভূতি, যা বলে প্রকাশ করা সম্ভব না। সবার কাছে মা ও ছেলের জন্য দোয়া কামনা করছি।’
সন্তানের নাম রাখা হয়েছে স্বরবর্ণ। সম্প্রতি সোহানা সাবা অভিনীত ও মুরাদ পারভেজ পরিচালিত নতুন চলচ্চিত্র বৃহন্নলা ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।