মা হয়েছেন আলভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানকে নিয়ে হাসপাতালে আলভি
সন্তানকে নিয়ে হাসপাতালে আলভি

ছোট পর্দার তারকা আলভি মা হয়েছেন। ২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া হাসপাতালে স্থানীয় সময় সকাল ৬টা ২৬ মিনিটে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। মেয়ের নাম রেখেছেন আমিরা হাসিন এহেলি।

কন্যাসন্তানের মা হয়ে দারুণ খুশি আলভি। যুক্তরাষ্ট্র থেকে তিনি সন্তানের জন্য সবার দোয়া চেয়েছেন। বলেছেন, ‘মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা, তিনি আমাদের ফুটফুটে এক কন্যাসন্তান উপহার দিয়েছেন।’

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন আলভি। এরপর তিনি অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ২০১২ সালে আমিরের সঙ্গে বিয়ে হয় তাঁর।