মাছরাঙা টিভি

‘আনন্দ জলসা’ অনুষ্ঠানের দৃশ্য। মাছরাঙা টিভিতে ঈদের দিন রাত আটটায় প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন ফেরদৌস ও তানিয়া আহমেদ। গ্রন্থনা ও পরিচালনা করেছেন কবির বকুল। অনুষ্ঠানে গান গেয়েছেন কনকচাঁপা, এস আই টুটুল ও কনা। থাকছে শিবলী মহম্মদ, শামীম আরা নীপা ও নৃত্যাঞ্চলের নাচ। দ্বৈত নৃত্য পরিবেশন করেছেন নুসরাত ফারিয়া ও সোহাগ। বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন শর্মিলী আহমেদ, শহীদুল আলম সাচ্চু, তুষার খান, দেবাশীষ বিশ্বাস, মাজনুন মিজান, শামীম জামান, রুনা খানম, মৌটুসী বিশ্বাস, সুমন পাটওয়ারী, শশী, রনি, সজল, জামিল, লেমিস প্রমুখ।
মোহ, মায়া অথবা প্রেম
মাছরাঙা টিভিতে ঈদের পরদিন রাত সোয়া ১০টায় প্রচারিত হবে নাটক মোহ, মায়া অথবা প্রেম। লিখেছেন ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। অভিনয় করেছেন আফরান নিশো, নাজিয়া হক অর্ষা, জহির উদ্দিন পিয়ার প্রমুখ। একদিন একটি অজ্ঞাত ফোন আসে রুদ্রর কাছে। রুদ্রকে বলা হয়, ধাপে ধাপে কিছু সহজ শর্ত পূরণ করতে পারলে এক কোটি টাকা জিতবে সে। সদ্য বেকার হয়ে যাওয়া রুদ্র খেলায় নেমে পড়ে। শেষ শর্ত পূরণের ফোন আসে অজ্ঞাত নম্বর থেকে। শর্তটি হলো, তার প্রেমিকা লিসাকে খুন করতে হবে।

চিঠি দিয়ো প্রতিদিন
মাছরাঙা টিভিতে ঈদের দিন রাত সোয়া ১০টায় প্রচারিত হবে নাটক চিঠি দিয়ো প্রতিদিন। লিখেছেন আশরাফুল চন্চল্। পরিচালনা করেছেন ইউসুফ হাসান। অভিনয় করেছেন মোশাররফ করিম, বৃষ্টি, রশীদ হারুন, শাহনাজ পারভীন প্রমুখ। স্টেশনমাস্টার আলী আকবর কদিন ধরেই রেগে আছেন। কারণ, তার মেয়ে সীমা বখাটে একটি ছেলের প্রেমে পড়েছে। সহকারী স্টেশনমাস্টার আনোয়ার একটি খোয়াবনামার বই হাতে নিয়ে এলে আকবর আলী খোয়াবনামা নিয়ে দেখেন, বইয়ের ভেতরে একটি মিউজিক্যাল ঈদকার্ড। খোলার সঙ্গে সঙ্গেই মিউজিক বেজে ওঠে—চিঠি দিয়ো প্রতিদিন, চিঠি দিয়ো। রাতে খোয়াবনামা পড়ে দেখেন, স্বপ্নে আগুন দেখা মানে তো সুপাত্রে কন্যা দান। তিনি খুশি হন। আলী আকবর আনোয়ারকে রাতে খাবারের দাওয়াত দেন।
তিন বেকারের কর্মশালা
মাছরাঙা টিভিতে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা সাতটা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক তিন বেকারের কর্মশালা। লিখেছেন সাগর জাহান। পরিচালনা করেছেন রতন রিপন। অভিনয় করেছেন মোশাররফ করিম, আ খ ম হাসান, ফারুক আহমেদ, জেনি প্রমুখ। তিন স্বপ্নবাজ মানুষ ফোরকান, সালাম ও রুশো। ফোরকান অনেক চেষ্টা করেও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হতে পারেনি। সালাম ও রুশো সব সময় ফোরকানের পেছনে লেগে থাকে। চাকরিজীবী সালাম শেয়ারবাজারে লাভবান হওয়ার পর চাকরি ছেড়ে দেয়। এখন তার তাল-বেতাল অবস্থা। রুশো প্রতিষ্ঠিত বেকার। নিজেকে অনেক বড় কবি ও লেখক ভাবে। দুই মাস ধরে বাড়িভাড়া দিতে পারছে না তারা। হঠাৎ একদিন রুশো এক অচেনা মেয়েকে বাসায় নিয়ে আসে। মেয়েটি বাসা থেকে পালিয়ে এসেছে। তার বাবা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন, যে তাঁর হারিয়ে যাওয়া মেয়েকে ফেরত দিতে পারবে, তাকে অনেক টাকা পুরস্কার দেবেন। এরপর তারা মেয়েটিকে আশ্রয় দেয়।
ডে আউট
মাছরাঙা টিভিতে ঈদের তৃতীয় দিন রাত সোয়া ১০টায় প্রচারিত হবে নাটক ডে আউট। লিখেছেন শরীফ হোসেন। পরিচালনা করেছেন হুমায়ুন রশীদ। অভিনয় করেছেন তিশা, নিশো, রাহি, পুতুল, মনোজ, মুমু, শামীম ভিস্তী প্রমুখ। রাব্বির কাছে ফটোগ্রাফি শিখছে স্বর্ণা। একদিন রাব্বি তাকে বাসায় নিয়ে যায়। বাসায় ঘটে যায় কিছু অঘটন। স্বর্ণা পালিয়ে যায়। বাসস্ট্যান্ডে এসে জ্ঞান হারিয়ে ফেলে সে। জ্ঞান ফেরার পর বন্ধু সোহেলকে ফোন করে স্বর্ণা। তার পাশে এসে দাঁড়ায় বন্ধুরা। স্বর্ণাকে বাঁচানোর উপায় খুঁজতে থাকে তারা।

আমি চিত্রাঙ্গদা
মাছরাঙা টিভিতে ঈদের পরদিন রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি আমি চিত্রাঙ্গদা। লিখেছেন মাতিয়া বানু শুকু। পরিচালনা করেছেন রুমান রুনি। অভিনয় করেছেন সজল, মিম, মাহমুদুল ইসলাম প্রমুখ।
চঞ্চল দরজা খুলে দেখে, এক আহত যুবককে নিয়ে তার মা দরজায় দাঁড়িয়ে। চিত্রা নাকি মেরে ছেলেটির নাক ফাটিয়ে দিয়েছে। আসলে চিত্রা মর্নিংওয়াকে বের হলে এই ছেলে পথে তাকে টিজ করে, সে জন্যই চিত্রার মার খেয়ে বাসায় বিচার দিতে এসেছে। গতকালই চঞ্চল ও চিত্রার বিয়ে হয়েছে। শাশুড়ির বকা খেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে চিত্রা। চিত্রা কি পারবে
নিজেকে শ্বশুরবাড়ির উপযুক্ত করে গড়ে তুলতে?
মাই লাইফ
মাছরাঙা টিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি মাই লাইফ। লিখেছেন ও পরিচালনা করেছেন মাররুর রশীদ বান্নাহ। অভিনয়ে অপূর্ব, অপর্ণা ঘোষ, মুনিরা মিঠু, কাজী উজ্জ্বল, ঈশিকা প্রমুখ। বাবা-মায়ের কাছ থেকে ‘না’ শব্দ শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছেমামনুন। বাবা-মায়ের চাওয়া অনুযায়ী বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছে। তার বাবা-মায়ের ইচ্ছা, শেহ্জাদ সাহেবের মেয়ে সুজানার সঙ্গে তার বিয়ে দেবে। এবার মামনুন কী করবে?
ঘরপুরুষ
মাছরাঙা টিভিতে ঈদের পরদিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ঘরপুরুষ। লিখেছেন রিজওয়ান খান। পরিচালনা করেছেন কায়সার আহমেদ। অভিনয় করেছেন মিলন, রোমানা প্রমুখ। রবিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তার স্ত্রী রিনি অনভিজ্ঞ হাতে সংসার সামলায়। কাজে ভুল হলে রাগারাগি করে রিনির সঙ্গে। একদিন হঠাৎ করেই রবিনের চাকরি চলে যায়। চাকরি নিতে হয় রিনিকে। এদিকে সংসার সামলানোর সব দায়িত্ব পড়ে রবিনের ওপর। এবার রবিনের ভুল ধরে রিনি।
মম। পিছুটান টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। আরও আছেন অপূর্ব ও রিচি। মাছরাঙা টিভিতে প্রচারিত হবে ঈদের দিন রাত ১১টা ২০ মিনিটে। লিখেছেন শেখাবুর রহমান শেখব। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী