মাছরাঙা টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছরাঙা টিভিতে বুধবার রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক ইতি, আমি ও বাবা। লিখেছেন ও পরিচালনা করেছেন মুরসালিন শুভ। অভিনয় করছেন মোশাররফ করিম, তারেক স্বপন, জারা, সামিহা প্রমুখ।
মাছরাঙা টিভিতে বুধবার রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক ইতি, আমি ও বাবা। লিখেছেন ও পরিচালনা করেছেন মুরসালিন শুভ। অভিনয় করছেন মোশাররফ করিম, তারেক স্বপন, জারা, সামিহা প্রমুখ।

৭২ কাকরাইল
মাছরাঙা টিভিতে ঈদের দিন বেলা দুইটা ৪০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ৭২ কাকরাইল। লিখেছেন লিটু সাখাওয়াত, পরিচালক সকাল আহমেদ। অভিনয় করেছেন রিয়াজ, তিশা, আরফান, কায়েস চৌধুরী প্রমুখ। যুক্তরাষ্ট্রপ্রবাসী আবির ও তিথি বাংলাদেশে আসে তাদের চারতলা বাড়িটা বিক্রি করে দেবে বলে। কিন্তু তিথি কিছুতেই বাড়িটা বিক্রি করতে চায় না। কারণ, এই বাড়ির সঙ্গে আবিরের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ব্যবসায়িক প্রয়োজনেই বাড়িটা বিক্রি করা দরকার আবিরের। যে মুহূর্তে দলিলে স্বাক্ষর হবে, তখন তিথি এসে জানায়, বাড়িটি বিক্রির আর প্রয়োজন নেই।
প্রতিদিনের একদিন
মাছরাঙা টিভিতে ঈদের দিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক প্রতিদিনের একদিন। লিখেছেন দেওয়ান শামসুর রকিব, পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন আফরান নিশো, শার্লিন ফারজানা, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ। রিফাত আর নদী দুজন দুজনকে ভালোবাসে। তাদের ভালোবাসাটা বর্ষাকালের রোদ-বৃষ্টির মতো। সকালে ঝগড়া হলে বিকেলে মিল, রাতে খুনসুটি। দুজনের আবার স্বপ্ন আছে। এভাবেই এগিয়ে যায় তাদের জীবন।
রোড ট্র্যাপ
মাছরাঙা টিভিতে মঙ্গলবার বেলা দুইটা ৪০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি রোড ট্র্যাপ। লিখেছেন ওয়াহিদ ইবনে রেজা, পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয় করেছেন হাসিন রওশন, বাপ্পি, অ্যালেন শুভ্র, তৌসিফ মাহবুব, সালমান মুক্তাদির প্রমুখ। অ্যালেন, তৌসিফ ও সালমান একদিন ঘুরতে বের হয়। খুব ফুর্তিতে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। হঠাৎ কিছুর সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। গাড়ি থেকে নেমে দেখে, এক লোক রাস্তায় শুয়ে আছে। তার মানে, লোকটাকে তাদের গাড়ি ধাক্কা দিয়েছে। লোকটা মারা গেছে ভেবে তারা ভয় পেয়ে যায়। লোকটিকে রাস্তার পাশে সরিয়ে তারা পালানোর পরিকল্পনা করছে। তখন কোথা থেকে এক পাগল এসে হাজির।
প্রেম ও প্রতিহিংসা
মাছরাঙা টিভিতে বুধবার বেলা দুইটা ৪০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি প্রেম ও প্রতিহিংসা। লিখেছেন শিবব্রত বর্মণ, পরিচালনা করেছেন দেবাশীষ রুদ্র শর্মা। অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, আজমেরী হক, সাজ্জাদ রেজা প্রমুখ। জীবন সম্পর্কে হতাশ তৌফিক একটি মেয়ের প্রেমে পড়ে। মেয়েটিকে দেখামাত্র কেমন ঘোরের মধ্যে হাঁটতে শুরু করে। দ্বিধাজড়ানো কণ্ঠে তৌফিক রূপাকে একসময় প্রেম নিবেদন করে। কিন্তু রূপা অদ্ভুত এক শর্ত জুড়ে দেয়, যদি তৌফিক নিজের হাতে একটি লোককে খুন করে, তাহলেই সে রূপাকে পাবে। ভালোবাসায় অন্ধ তৌফিক রাজি হয়ে যায়। সে একটি পিস্তল সংগ্রহ করে।
অন্তহীন
মাছরাঙা টিভিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক অন্তহীন। লিখেছেন ইরাজ আহমেদ, পরিচালনা করেছেন মোন্তাসির রিপন। অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, স্বাগতা, ইন্তেখাব দিনার প্রমুখ। পালাচ্ছে সেলিম। পেছনে তাড়া করছে প্রতিপক্ষ। ওরা সেলিমকে খুন করতে চায়। সন্ত্রাসী সেলিম জেল থেকে সদ্য ছাড়া পেয়ে ফিরে এসেছিল তার এলাকায়। একটা ভাঙা বাড়িতে আশ্রয় নেয় সেলিম। সে বুঝতে পারে, তার দলের লোকেরাই তাকে খুন করতে চাইছে। কী অপরাধ সেলিমের? জেলে থাকতেই সেলিম পরিকল্পনা করেছিল জেল থেকে বের হয়ে প্রেমিকা নায়লাকে নিয়ে অনেক দূরে চলে যাবে, সুস্থ জীবন যাপন করবে। কিন্তু তা কি আর সম্ভব হবে?

.
.

থিয়েটারওয়ালা
মাছরাঙা টিভিতে মঙ্গলবার রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক থিয়েটারওয়ালা। লিখেছেন ও পরিচালনা করেছেন আশরাফ দিপু। অভিনয় করেছেন আফরান নিশো, ফারহানা মিলি, সাবেরী আলম, আব্দুল্লাহ রানা প্রমুখ। মহড়া শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে শায়ান। বারান্দা থেকে তা দেখে অন্বেষা ও তার মা এগিয়ে যায়। এভাবেই শায়ান আর অন্বেষার পরিচয়, চেনাজানা, তারপর ভলো লাগা তৈরি হয়। শায়ান থিয়েটারকর্মী, এটা জানার পর বদলে যায় অন্বেষা। কারণ, অন্বেষার মা–বাবা থিয়েটার করত। সেখানেই তাদের মধ্য সম্পর্ক হয়। একসময় তাদের রেখে অন্বেষার বাবা আরেক নারীকে বিয়ে করে বিদেশে চলে যায়। এদিকে অন্বেষাকে পাওয়ার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ওদিকে তাদের জন্য অপেক্ষা করছে আরেকটি গল্প।
অবশেষে ভালোবেসে
মাছরাঙা টিভিতে ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক অবশেষে ভালোবেসে। লিখেছেন ও পরিচালনা করেছেন জামালউদ্দিন জামিল। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নাদিয়া, হিল্লোল, নিশা প্রমুখ।
দিনার ও নাদিয়া একে অপরকে ভালোবাসে। তবে দিনার কথায় কথায় মিথ্যা বলে। দিনারের বন্ধু হিল্লোল। তার একটি ফ্ল্যাট আছে। ওপরের তলায় নিশা নামের একটি মেয়ে হিল্লোলকে ভালোবাসে। তবে মেয়েটি একটু পাগলাটে। দিনার নাদিয়াকে বলে যে তার নিজের ফ্ল্যাট আছে। একদিন নাদিয়াকে হিল্লোলের ফ্ল্যাটে নিয়ে যায়। ঘটতে থাকে নানা বিপত্তি।

মাছরাঙা টিভিতে বুধবার রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক ইতি, আমি ও বাবা। লিখেছেন ও পরিচালনা করেছেন মুরসালিন শুভ। অভিনয় করছেন মোশাররফ করিম, তারেক স্বপন, জারা, সামিহা প্রমুখ।
ভাই নাটকের দৃশ্যে অর্ষা। মাছরাঙা টিভিতে ঈদের দিন থেকে ছয় দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সোয়া ছয়টায় প্রচারিত হবে ধারাবাহিকটি। লিখেছেন মাতিয়া বানু শুকু, পরিচালনা করেছেন রুমান রুনি। আরও অভিনয় করেছেন সজল, তারিক আনাম খান, মুনিরা মিঠু প্রমুখ।