মাদাম তুসোয় ভাবনার 'ফটোসেশন'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন
জেনিফার লোপেজ
জেনিফার লোপেজ

হলিউড আর বলিউডের তারকাদের সঙ্গে ফটোসেশনে ভাবনা—খবরটা শুনে কি চমকে উঠলেন? চমকে ওঠার মতো খবরই বটে! এই তারকাদের তালিকায় আছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জেনিফার লোপেজ, কিম কারদাশিয়ান, জনি ডেপ, ড্যানিয়েল ক্রেগ, এমনকি জেনিফার লরেন্সও। আরও আছেন আন্তর্জাতিক প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাদাম তুসো জাদুঘরে গিয়েছেন ভাবনা। সেখানেই সব তারকার মোমের মূর্তির সঙ্গে ছবি তুলেছেন ভাবনা।
ভাবনা এখন আছেন যুক্তরাষ্ট্রে। ঢালিউড পুরস্কারের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সেখানে যান তিনি। অনুষ্ঠান শেষ, এখন ঘুরে বেড়ানো পালা। গতকাল বুধবার মাদাম তুসো জাদুঘরে হলিউড আর বলিউডের এসব বিখ্যাত তারকার মোমের মূর্তির সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন তিনি। আর এরপর তা পোস্ট করেন ফেসবুকে।
৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করা হয়।

কিম কারদাশিয়ান
কিম কারদাশিয়ান
জনি ডেপ
জনি ডেপ