মাফিয়া মিঠু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকাশ চুরি নাটকে মুনিরা মিঠু
আকাশ চুরি নাটকে মুনিরা মিঠু

মুনিরা মিঠু অভিনীত এমন অনেক চরিত্রই রয়েছে, যা দর্শকদের হাসিয়েছে অজস্রবার। আবার তিনি এমন চরিত্রেও অভিনয় করেছেন, যা চিন্তার খোরাক হয়ে কাজ করেছে। এবার মুনিরা মিঠু ভোল পাল্টে হয়ে গেলেন পুরান ঢাকার প্রভাবশালী এক মাফিয়া ডন। তাঁর ভয়ে তটস্থ থাকে আশপাশের সবাই। ধারাবাহিক নাটক আকাশ চুরি -তে এমন চরিত্রে দেখা যাবে মুনিরা মিঠুকে।
মুনিরা মিঠুকে এলাকার সবাই ভয় পান। মায়ের দাপটে মেয়ে পায় না প্রেমিক! মাফিয়া ডন হওয়ার এমন মজার কাণ্ড নিয়েই তৈরি মিঠুর চরিত্রটি। তিনি বলেন, ‘এ চরিত্রের জন্য অদ্ভুত সাজে সাজতে হয়েছে আমাকে। জাঁকালো পোশাক, রং করা চুল আর কথা বলার ভঙ্গিতেও আনতে হয়েছে পরিবর্তন।’
নতুন ধারাবাহিক আকাশ চুরি পরিচালনা করেছেন মুহাম্মাদ আশিকুর রহমান। এরই মধ্যে নাটকের ২৬ পর্বের কাজ শেষ হয়েছে। রওনক হাসানের লেখা এ নাটকটি খুব শিগগির একটি বেসরকারি চ্যানেলে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রওনক হাসান, জেনী, মীর সাব্বির, শশী।