মামুনুর রশীদ করবেন পাঠাভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুর রশীদ
মামুনুর রশীদ

বাংলা থিয়েটারের আয়োজনে কার্ল মার্ক্স ইন সোহো নাটকটির পাঠাভিনয় করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। পিপলস হিস্টোরি অব ইউনাইটেড স্টেটস-এর লেখক হাওয়ার্ড জিনের লেখা এই নাটক অনুবাদ করেছেন জাভেদ হুসেন। 

আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির ১ নম্বর মহড়াকক্ষে এই পাঠাভিনয়টি উপভোগ করা যাবে। মামুনুর রশীদ জানালেন, এই নাটকটি মঞ্চেও নিয়ে আসবেন তিনি। 

আজকের পৃথিবীতে কার্ল মার্ক্স ফিরেছেন—এ রকম একটি কাল্পনিক আখ্যান এটি। আগামী বছরের ৫ মে কার্ল মার্ক্সের দ্বিশততম জন্মজয়ন্তী। ডাস ক্যাপিটাল বইটিরও ১৫০ বছর পূর্তি হচ্ছে এবার। এ রকম একটি উপলক্ষ সামনে রেখেই হচ্ছে এই পাঠাভিনয়।