মামুনুর রশীদের 'অযান্ত্রিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অযান্ত্রিক টেলিছবির দৃশ্য
অযান্ত্রিক টেলিছবির দৃশ্য

টেলিছবিটি রচনা ও পরিচালনা করছেন মামুনুর রশীদ। নাটকটির গল্প সম্পর্কে তিনি বলেন, ‘ঐতিহ্য, মূল্যবোধের যে টানাপোড়েন—গাড়িটিকে কেন্দ্র করে, তা ধরা দিয়েছে এই টেলিছবিতে।’

এখানে পরিবারের ছোট মেয়ে রানীর চরিত্রে অভিনয় করছেন সুমনা সোমা। বাড়ির পুরোনো পিয়ানো ও গাড়িটি নিয়ে দারুণ উন্মাদনা তাঁর। সোমা বলেন, ‘রানী সব সময় গাড়িটিকে ছুঁয়ে দেখতে চায়, গাড়ির ওপর চড়ে বসে, বন্ধ গাড়িটিকে চালাতে চায়।’

তবে টেলিছবিটির নাম পরিবর্তনের আভাস দিলেন মামুনুর রশীদ। এই অভিনেতা, নাট্যকার ও পরিচালক বলেন, ‘ঋত্বিক ঘটকের বিখ্যাত একটি ছবির নাম অযান্ত্রিক। তাই এই টেলিছবির নাম পরিবর্তন করা হতে পারে। গল্পের সঙ্গে মিল রেখে নাম খুঁজছি, পেলেই নতুন নাম দেব।’ এতে একটি বিশেষ চরিত্রে তিনিও অভিনয় করছেন। আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শাহ আলম দুলাল, আহসানুল্লাহ মিনু, সাবেরী আলম, সাজু খাদেম প্রমুখ।

প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনের ঈদের অনুষ্ঠানমালায়।