মায়ের জন্য দোয়া চেয়েছেন জাহিদ হাসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুণী অভিনয়শিল্পী ও নির্মাতা জাহিদ হাসানের মা হামিদা বেগম এখন অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী। তিনি স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। মায়ের জন্য জাহিদ হাসান সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রথম আলোকে জাহিদ হাসান বলেন, ‘দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মা। ঈদুল আজহার পর থেকে মায়ের শারীরিক অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছিল। কয়েক দিন ধরে তার আরও অবনতি দেখা দেয়। আর তাই গতকাল বুধবার চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। মা এখন আইসিইউতে রয়েছেন। দেশবাসী সবার কাছে মায়ের জন্য দোয়া চাই।’
মায়ের অসুস্থতার কারণে জাহিদ হাসান এখন সব ধরনের শুটিং থেকে নিজেকে দূরে রাখছেন। আর পুরোটা সময় থাকছেন মায়ের কাছে।