মাসুদ সেজান সিসিইউতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় নির্মাতা মাসুদ সেজান গুরুতর অসুস্থ। রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন তিনি। মাসুদ সেজানের ভাই আসাদ রহমান জানান, ১০ ডিসেম্বর মধ্যাহ্নভোজের পর মাসুদ সেজান বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে এখন তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ।
জানা গেছে, মাসুদ সেজানের গ্যাসের সমস্যা আছে। হার্টে রক্তের সরবরাহ কমে গেছে। সে জন্য সমস্যা হচ্ছে। চিকিৎসা চলছে। আজ তাঁর হার্টের এনজিওগ্রাম করার কথা রয়েছে।
মাসুদ সেজান পরিচালিত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘চলিতেছে সার্কাস’, ‘ডুগডুগি’, ‘পল্টিবাজ’, ‘অতঃপর টিয়া পাখি উড়িয়া চলিল’, ‘ফোর সাবজেক্ট’, ‘একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল’, ‘সুখ টান’, ‘হাতেম আলী’।