মাসুম রেজা এবার অভিনেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুম রেজা
মাসুম রেজা

টেলিভিশনের জন্য এতকাল নাটকই লিখে এসেছেন মাসুম রেজা। কখনো অভিনয় করবেন, সে কথা হয়তো ভাবেননি। কিন্তু তাঁর কিছু বলার ছিল। সে কথাগুলো প্রকাশ করার মাধ্যম হিসেবে এবার তিনি বেছে নিলেন অভিনয়কেই। সাদা নিশি লাল নিশি নামের নিজেরই লেখা একটি নাটকে একজন লেখকের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তাঁর সহশিল্পী আজাদ আবুল কালাম, তিশা ও শ্যামল মওলা। ২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত নাটকটির শুটিং হবে উত্তরার একটি শুটিং হাউসে।
মাসুম রেজার কাছে আমাদের প্রশ্ন ছিল, কেন হঠাৎ নাটকে অভিনয়? তিনি জানালেন, নাট্যকার হিসেবে অনেক কথাই বলতে ইচ্ছা করে, কিন্তু বলা হয়ে ওঠে না। এবার নাট্যকারের মনের কথাগুলোই একজন লেখকের চরিত্রে অভিনয় করে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে।
১৯৯৬ সালে বিটিভিতে মাসুম রেজার প্রথম নাটক কৈতব প্রচারিত হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত তিনি মিডিয়ার অন্যতম দক্ষ নাট্যকার।