মাহফুজুর রহমানের উপন্যাস থেকে ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্মৃতির আলপনা আঁকি’ নাটকে হিমি
‘স্মৃতির আলপনা আঁকি’ নাটকে হিমি
>
  •  মাহফুজুর রহমানের লেখা এই উপন্যাস নিয়ে মেগা সিরিয়ালটি।
  •  এই মেগা সিরিয়ালের নাম ‘স্মৃতির আলপনা আঁকি

বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় মিজান পাবলিশার্সের স্টলে একটি বিজ্ঞাপন ঝুলেছে। তাতে লেখা ছিল, ‘এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানের সাড়া জাগানো উপন্যাস “স্মৃতির আলপনা আঁকি”।’ কিন্তু বইটির মোড়ক খোলা হলো আজ মঙ্গলবার রাজধানীর এফডিসিতে ৮ নম্বর ফ্লোরে, এটিএন বাংলা স্টুডিওতে। একই সঙ্গে একটি মেগা সিরিয়ালের প্রিমিয়ারও অনুষ্ঠিত হয়। এখানে জানানো হয়, মাহফুজুর রহমানের লেখা এই উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে মেগা সিরিয়ালটি। উপন্যাসের নামেই এই মেগা সিরিয়ালের নাম ‘স্মৃতির আলপনা আঁকি’।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও মাহফুজুর রহমান। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক সৌমিত্র শেখর, সুভাষ সিংহ রায়, কাজী হায়াৎ, রাশেক রহমান, শেখ মো. আসলামসহ অনেকে।

‘স্মৃতির আলপনা আঁকি’ মেগা সিরিয়ালের চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করছেন মুরাদ পারভেজ। নাট্যরূপ দিয়েছেন মাসুদুল হাসান শাওন ও মুরাদ পারভেজ। অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, খালেকুজ্জামান, তাজিন আহমেদ, নিলয় আলমগীর, হিমি, আরমান পারভেজ মুরাদ, আইরিন তানি প্রমুখ।