মীরাক্কেলে ২য় রানারআপ বাংলাদেশের দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরমান, পাভেল
আরমান, পাভেল

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার কমেডিবিষয়ক রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার–৯’ প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন বাংলাদেশের দুই প্রতিযোগী কমর উদ্দিন ও সাইদুর রহমান। তাঁরা অবশ্য আরমান ও পাভেল নামে বেশি পরিচিত। বাংলাদেশের আরেক প্রতিযোগী এমদাদুল হক অর্জন করেছেন চতুর্থ স্থান।
গতকাল রোববার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হয় সিজন নাইনের ধারণকৃত গ্র্যান্ড ফিনালের প্রচার। টানা তিন ঘণ্টা চলে এই আসর। এতে কলকাতার বেশ কজন তারকা ও বিচারক অংশ নেন। আর প্রতিযোগীরা দুই ধাপে হাজির হন তাঁদের পরিবেশনা নিয়ে। মীর আফসার আলীর প্রাণবন্ত উপস্থাপনা এবং বাংলাদেশি প্রতিযোগীদের অংশগ্রহণের ফলে এ দেশেও বেশ জনপ্রিয় কমেডিবিষয়ক এই রিয়েলিটি শো।
এ বছর বাংলাদেশ থেকে নয়জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। টানা সাত মাস গ্রুমিং, তাঁদের পরিবেশনা ও বিচারকদের রায়ে গ্র্যান্ড ফিনালেতে লড়েছেন বাংলাদেশের তিন প্রতিযোগী।