মেহ্জাবীনের মায়ায় তৌসিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৌসিফ ও মেহ্জাবীন
তৌসিফ ও মেহ্জাবীন

একজন ফটোগ্রাফার। তার ছবির বিষয় প্রাকৃতিক দৃশ্য বা জীবজন্তু। এসব ছবি তুলে তিনি দেশ-বিদেশে ব্যাপক খ্যাতি পেয়েছেন। এই ফটোগ্রাফার কিনা একদিন সিদ্ধান্ত নিলেন, তিনি এবার মানুষের ছবি তুলবেন। সেই মানুষের খোঁজে তিনি চলে এলেন প্রত্যন্ত গ্রাম মায়াপুরে। সেখানে গিয়ে খুঁজে পান মায়া নামে এক রূপবতীকে। বলছিলাম ‘মায়াপুরের মায়া’ নামে একটি নাটকের কথা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ। নাটকে মায়া চরিত্রে অভিনয় করছেন মেহ্জাবীন চৌধুরী। ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ। এই অভিনেত্রী বলেন, ‘গল্পে আমি মায়া, যে কিনা একদম সাদাসিধে গ্রামের একটি মেয়ে। মায়ার জীবনে একসময় প্রেম আসে। এটি ভালোবাসার গল্প হলেও এ ভালোবাসার পরিণতিটা একটু ভিন্ন।’ পরিচালক মাবরুর রশিদ জানালেন, সম্প্রতি ঢাকার খিলক্ষেত ও পূর্বাচলের আশপাশে নাটকটির দৃশ্যধারণ হয়েছে।