মোনালী ঠাকুর আসছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল চাঁদরাতে আরটিভিতে গান করবেন ভারতের শিল্পী মোনালী ঠাকুর। কিন্তু তিনি আসছেন না। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, মোনালী ঠাকুর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার কারণে তিনি আসতে পারছেন না। চাঁদরাতে ওই সময় গান করবেন বেবী নাজনীন।