মোশাররফ এখন সুপারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ করিম
মোশাররফ করিম

নাটকে অনেক কিছুই সেজেছেন। কিন্তু সুপারম্যান! না, এর আগে কখনো এমন চরিত্রে অভিনয় করেননি তিনি। এবার সুপারম্যানের মতো আলোচিত চরিত্রে অভিনয় করলেন মোশাররফ করিম। তরুণ নির্মাতা মাবরুর বান্নাহ্ তৈরি করলেন সুপারম্যান নামে একটি খণ্ড নাটক। সেখানেই নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। কদিন আগে ঢাকার উত্তরাসহ বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হয়।
নাটকে সুপারম্যান হয়ে মোশাররফ করিম সব সময় মানুষের উপকার করে বেড়ান। নিজেকে সুপারম্যানই দাবি করেন তিনি। এই নিয়েই গল্প এগিয়ে চলে। তবে এই সুপারম্যানকে উপস্থাপন করা হয়েছে দেশীয় আঙ্গিকে। নাটকটি নির্মিত হচ্ছে বিদেশি গল্পের ছায়া অবলম্বনে। নাটকটি নিয়ে মোশাররফ করিম মুঠোফোনে বললেন, ‘গল্পটা আমার ভালো লেগেছে। শুটিং করার সময় মনে হয়েছে, এটা অন্য রকম কাজ হবে।’ নির্মাতা সূত্রে জানা যায়, আসছে ঈদুল আজহায় নাটকটি প্রচাতি হবে। মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন ড. ইনামুল হক, সোনিয়া হোসেন, আজমেরী হাসান প্রমুখ।