মৌ-নোবেলের দেখা মিলবে ঈদের নাটকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লাভ ফাইনালি’ নাটকের দৃশ্যে নোবেল ও মৌ
‘লাভ ফাইনালি’ নাটকের দৃশ্যে নোবেল ও মৌ

মডেলিংয়ের জনপ্রিয় জুটি মৌ-নোবেল। একসঙ্গে নাটকেও কাজ করেছেন। তবে হাতে গোনা। কয়েক বছর ধরে এই জুটিকে কোনো নাটকে একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর আবারও টিভি নাটকে জুটি বেঁধে অভিনয় করলেন মৌ ও নোবেল। নাটকের নাম ‘লাভ ফাইনালি’। রচনা ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। আসছে ঈদে মডেলিংয়ের জনপ্রিয় জুটি মৌ-নোবেলকে এক নাটকে দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
নোবেল বলেন, ‘আমরা দুজন সব মিলিয়ে এখন পর্যন্ত চার-পাঁচটা নাটকে কাজ করেছি। তার মধ্যে এটি একটু ব্যতিক্রম। নাটকটির গল্প খুব মজার। আমার বিশ্বাস, নাটকটি দেখে সবার ভালো লাগবে।’

‘লাভ ফাইনালি’ নাটকের দৃশ্যে নোবেল ও মৌ
‘লাভ ফাইনালি’ নাটকের দৃশ্যে নোবেল ও মৌ

নির্মাতা কৌশিক শংকর দাশ বলেন, ‘আমার মনে হয়, একটি প্রজন্মের কাছে পর্দায় নোবেল ও মৌ এখনো স্বপ্নের জুটি। আমার এই নাটকের গল্প যখন থেকে ভাবছিলাম তখন থেকে জুটি হিসেবে নোবেল ও মৌয়ের কথাই ভেবেছি। তিন বছর আগে এই নাটক নির্মাণের পরিকল্পনা করেছি। কিন্তু নানা কারণে নাটকটি নির্মাণ করা সম্ভব হয়নি। ফাইনালি সবকিছু মিলে যাওয়ার সুন্দরভাবে করতে পেরেছি। নোবেল আর মৌও অত্যন্ত আগ্রহ নিয়ে এই নাটকে কাজ করেছেন।’
‘লাভ ফাইনালি’ নাটকটি ঈদে প্রচার করবে আরটিভি। নোবেল ও মৌ ছাড়া এই নাটকে অভিনয় করেছেন নওশাবা, ডায়না, দাউদ নূর, নিঝুম প্রমুখ।
নোবেল ও মৌ অভিনীত প্রথম নাটকের নাম ‘কুসুম কাঁটা’। প্রচারিত হয়েছিল ২০০০ সালের দিকে। নাটকটিতে মৌ-নোবেল ছাড়াও অভিনয় করেছিলেন শমী কায়সার।