মৌসুমীর 'গাণিতিক প্রেম'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী মৌসুমী হামিদের নতুন টেলিছবি ‘গাণিতিক প্রেম’ প্রচার হবে আগামীকাল। চ্যানেল আইতে রাত আটটায় দেখানো হবে ছবিটি। টেলিছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শওকত আলী।
মৌসুমী হামিদের পাশাপাশি এই টেলিছবিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শর্মিলী আহমেদ, লুত্ফর রহমান জর্জ প্রমুখ।
টেলিছবির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, এটি পুরোপুরি হাস্যরসাত্মক গল্প। তরুণ-তরুণীর প্রেম ও একটি পারিবারিক আবহ নিয়ে গল্প।
টেলিছবিটি প্রসঙ্গে অভিনেত্রী মৌসুমি হামিদ বললেন, ‘শুটিংটা অনেক দিন আগে করেছিলাম। যত দূর মনে পড়ে, দারুণ একটা গল্প ছিল এটি। কাল সবাই দেখলে বুঝবেন।’
এটি ছাড়া বেশ কয়েকটি ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করছেন এ অভিনেত্রী। জানালেন, বিভিন্ন টিভি চ্যানেলে ‘অলসপুর’, ‘সিনেমাওয়ালা’, ‘টাইম’ নামে ধারাবাহিকগুলো প্রচারিত হচ্ছে এখন।