প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৩৬ মিনিটে প্রচারিত হবে ‘যমজ’ সিরিজের সিক্যুয়াল যমজ ৫। অনিমেষ আইচের রচনা ও আজাদ কালামের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই প্রমুখ। এ নাটকে দুই পুত্র ও বাবার চরিত্রে একাই অভিনয় করেছেন মোশাররফ করিম। এবারের গল্প গড়ে উঠেছে চালাক পুত্র এক্কার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। চালাক এক্কা ক্রিকেট খেলার জন্য নানাভাবে বাবা কদুর কাছে টাকা চায়। কদু বরাবর টাকা দেয় না, আর টাকা না দেওয়াকে কেন্দ্র করে ঘটে নানা মজার কাণ্ড। এদিকে ক্রিকেট খেলায় পেয়ে বসে বোকা নিক্কাকেও। এ নিয়ে অশান্তি শুরু হয় বাবা কদুর মধ্যে। নিক্কা ভালো ক্রিকেট খেলে, এক্কা তার তুলনায় কিছুই না। অন্য পাড়ার সঙ্গে ক্রিকেট খেলার ফাইনালের দিন বোকা নিক্কাকে পাওয়া যায় না। শুরু হয় অন্য মজার কাণ্ড।