যশোরের ছাদ বাগান দেখা যাবে চ্যানেল আইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের ছাদ বাগানে শাইখ সিরাজ
যশোরের ছাদ বাগানে শাইখ সিরাজ

ছাদের ওপরে বিরাট বাগান। সেখানে যেমন আছে আম, পেঁপের গাছ, তেমনি আছে সবজির খেতও। এ রকম এক বাগানের মালিক লুৎফর রহমান। যশোরের আর এন রোডের বাড়ির ছাদে এই বাগান করেছেন তিনি। সেই বাগানের চিত্র দেখানো হবে ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে। নগর জীবনে ভবিষ্যৎ প্রজন্মকে কৃষি অনুরাগী করে তুলতে ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের মাধ্যমে শুরু করা হয়েছে ‘ছাদ-কৃষি’ কার্যক্রম। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বাড়ির ছাদ সবুজে ছেয়ে দিতেই এই ধারাবাহিক প্রতিবেদন। তারই একটি পর্ব ধারণ করা হয়েছে যশোরের এই বাড়ির ছাদে। ‘হৃদয়ে মাটি ও মানুষ’ নিয়মিত উপস্থাপনা করেন শাইখ সিরাজ। আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।