যানজটে বসে হাসিন যা করেন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিকেতন থেকে উত্তরা! দূরত্বের হিসেবে যত কিলোমিটারই হোক, সময়ের হিসেবে দূরই বলা চলে। যানজট ঠেলে উত্তরা পৌঁছুতে প্রায় সময়ই দুই-আড়াই ঘণ্টা, কখনো তিন ঘণ্টাও লেগে যায়। একবারে ঠাট্টার ছলেই জানতে চাওয়া—এই দীর্ঘ সময় যানজটে বসে থেকে আপনি কী করেন? সহজ উত্তর হতে পারে ‘বিরক্ত’ হই। কিন্তু অভিনেত্রী হাসিন রওশন বললেন, তিনি তা উপভোগ করেন!
যেদিন শুটিং থাকে উত্তরা কিংবা আশেপাশের কোনো এলাকায়, সেদিন রাতেই কিছু সিনেমা ইন্টারনেট থেকে নামিয়ে তা তুলে রাখেন নিজের আইপ্যাডে। তারপর গাড়িতে বসে, কানে হেডফোন গুজে, আরাম করে সিনেমা দেখতে দেখতে পৌঁছে যান গন্তব্যে।
বিরক্তি কাটানোর এই রহস্য ফাঁস করে হাসিন বললেন, ‘এতটা সময় যানজটে বসে থেকে ক্লান্ত হওয়ার চেয়ে সিনেমা দেখা অনেক ভালো। আমি সিনেমায় ডুব দিলে বাইরের কোনো কিছুই আর চোখে পড়ে না। বিরক্তি কাটানো জন্যই এই বুদ্ধিটা বের করা।’