যুদ্ধশিশুদের নিয়ে 'জন্মসাথী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মসাথী প্রামাণ্যচিত্রের দৃশ্য
জন্মসাথী প্রামাণ্যচিত্রের দৃশ্য

মুক্তিযুদ্ধের অনেক অজানা কাহিনির সঙ্গে চাপা পড়ে আছে যুদ্ধশিশুদের ইতিহাস। সেই অজানা অধ্যায় উন্মোচনের চেষ্টাই করা হয়েছে জন্মসাথী প্রামাণ্যচিত্রে। এটি নির্মাণ করেছেন শবনম ফেরদৌস। কাল ২৫ মার্চ রাত আটটায় এই প্রামাণ্যচিত্র প্রচারিত হবে একাত্তর টেলিভিশনে।
জন্মসাথী প্রামাণ্যচিত্র যৌথভাবে প্রযোজনা করেছে একাত্তর টেলিভিশন ও মুক্তিযুদ্ধ জাদুঘর। ৮৫ মিনিটের এই প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয়েছে গত মঙ্গলবার রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
নির্মাতা শবনম ফেরদৌসী তাঁর এ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী নিয়ে বলেন, ‘প্রদর্শনীর পর থেকে প্রচুর সাড়া পাচ্ছি। সেদিন ছবিটি দেখে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুনেছি ছবিটি নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে আবার ছবিটি বড় পরিসরে মুক্তি দেওয়ার কথাও বলছেন। কিন্তু এসব তো আমার একার পক্ষে সম্ভব নয়। তাই একাত্তর টেলিভিশনে প্রামাণ্যচিত্রটি প্রচারের অপেক্ষায় রয়েছি।’