যে কারণে চঞ্চল চৌধুরীকে কম দেখা যাবে ছোটপর্দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চঞ্চল চৌধুরী।
চঞ্চল চৌধুরী।

ঈদে ছোট পর্দায় চঞ্চল চৌধুরীর উপস্থিতি থাকবে না—এ হতেই পারে না। বেশ ক’বছর ধরে ঈদের আগে নাটকের শুটিং নিয়েই ব্যস্ত থাকতেন তিনি। হিসাব করলে দেখা যেত, পনের থেকে বিশটি নাটকে তিনি রয়েছেন। কিন্তু এ ঈদে ঘটল উল্টো ব্যাপার।এ বছর ঈদে খুব কম নাটকেই দেখা যাবে তাঁকে। বিভিন্ন চ্যানেলে এবার তাঁর অভিনীত মাত্র তিনটি এক ঘন্টার নাটক ও তিনটি খন্ড ধারাবাহিক প্রচার হবে। তিনটি এক ঘন্টার নাটক হলো—সালাহ উদ্দিন লাভলুর ‘সুজন ইতি ও একটি লাটিম’, সাইদুর রহমান রাসেলের ‘সন্তান’ ও দিপু হাজরার ‘মফিজ বিএসসি’ । খন্ড ধারাবাহিকগুলো হলো—সালাহউদ্দিন লাভলুর দুটো ‘ওয়াইফ মানে স্ত্রী’ ও ‘কপালে যদি থাকে হাড়’ এবং শহিদুন্নবীর ‘ফিফফাট ফুলবাবু’।

কেন এবার ঈদে টেলি​ভিশন নাটকে তাঁর উপস্থিতি কম? জানতে চাইলে চঞ্চল চৌধুরী বললেন,‘মূল কারণ, অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ ছবিতে অভিনয়। ছবিটির শুটিং আরম্ভ করার চার মাস আগে এবং পরে শুটিংয়ের সময় টানা তিন মাস—এই পুরো সময়টাতে নাটকে কাজ করিনি।

চঞ্চল চৌধুরী আরও জানালেন, বিভিন্ন চ্যানেলের জন্য ঈদের নাটকের শুটিং শুরু হয়ে যায় ঈদের ছয় মাস আগ থেকেই। এবারের ঈদের নাটকের কাজের তিনি সময় পেয়েছেন মাত্র ২০/২৫দিন।

২৭ চলচ্চিত্র আগষ্ট ‘আয়নাবাজি’ ছবির শুটিং শেষ হয়েছে। ছবিতে আয়না চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। চঞ্চলের বিপরীতে হৃদি চরিত্রে অভিনয় করেছেন মডেল, উপস্থাপিকা নাবিলা।

চঞ্চল চৌধুরী জানিয়েছেন, আগামী বছর ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সম্ভাবনা আছে।