রাজধানীর পথে স্মার্ট বেদেনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এমবুশ’ টেলিছবির একটি দৃশ্যে সাদিকা স্বর্ণা
‘এমবুশ’ টেলিছবির একটি দৃশ্যে সাদিকা স্বর্ণা

রাজধানী ঢাকার পথেও বেদেনীর দেখা পাওয়া যায়। তাঁদের এবার দেখা যাবে টিভি নাটকে। ছদ্মবেশ ধরতেই কি এই সাজ, নাকি নাটকের চরিত্র? সেসব জানতে হলে দেখতে হবে গাজী টেলিভিশনের টেলিছবি ‘এমবুশ’।

‘এমবুশ’ টেলিছবির শুটিংয়ে খন্দকার লেনিন, সাদিকা স্বর্ণা ও নির্মাতারা
‘এমবুশ’ টেলিছবির শুটিংয়ে খন্দকার লেনিন, সাদিকা স্বর্ণা ও নির্মাতারা

সম্প্রতি শেষ হয়েছে ‘এমবুশ’ টেলিছবির শুটিং। ঢাকার বেশ কয়েকটি জায়গায় শুটিং শেষে এর চিত্রনাট্যকার ও অন্যতম পরিচালক প্রীতি দত্ত জানালেন, আধিপত্য নিয়ে দ্বন্দ ও সেই থেকে সংঘাত, এই হচ্ছে টেলিছবির মূল কাহিনি। এতে অভিনয় করেছেন খন্দকার লেনিন, সাদিকা স্বর্ণা, শেখ মাহবুবুর রহমান, পাভেল ইসলাম নিজাম আব্রাহাম প্রমুখ।
আগামী শনিবার থেকে প্রতি রাত সাড়ে ৯টায় ধারাবাহিক হিসেবে গাজী টিভিতে দেখানো হবে টেলিছবিটি। সপ্তাহ শেষে ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় পুরো টেলিছবিটি একসঙ্গে দেখা যাবে। যৌথভাবে এটি পরিচালনা করেছেন বিশ্বজিৎ দত্ত ও প্রীতি দত্ত।