রাত ১২টায় সারিকা...!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত ১২টায় একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হবেন মডেল ও অভিনেত্রী সারিকা। আরটিভিতে প্রচারিত নিয়মিত এই অনুষ্ঠানের নাম ‘লেট নাইট কফি’।
সরাসরি প্রচারিত ‘টিপস অ্যান্ড ফান’ বিষয়ক এ অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি শনিবার রাত ১২টা ১ মিনিটে। সেই হিসাবে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হবেন এ অভিনেত্রী।
অনুষ্ঠানটির প্রযোজক সোহেল রানা বলেন, এটি মূলত রাতজাগা দর্শকদের জন্য। আর অতিথিরা এখানে তাঁর জীবনের উত্থান-পতনের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। সঙ্গে থাকে তাঁর কাছের বন্ধুদের গল্প। চাইলে দর্শকেরা টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে অতিথির সঙ্গে কথা বলতে পারেন।
‘লেট নাইট কফি’ উপস্থাপনা করেন মারিয়া নূর ও অভিনেতা তৌসিফ।