রাতের রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপ্ত টিভিতে ঈদের তৃতীয় দিন বেলা ৩টায় প্রচারিত হবে একক নাটক রাতের রহস্য। পান্থ শাহরিয়ারের রচনায় ও ফরহাদ ফয়সাল এবং নাসির উদ্দিনের পরিচালনায় এ নাটকে দেখা যাবে নোভা, ইমতু, আফজাল কবির, তানিয়া রিতু, হীরাকে। রাতুল তার তিন বন্ধুকে নিয়ে মামাবাড়িতে যায়। ওখানে মামা একটা বিপদে পড়েন। অনেক রাতে বাড়িতে নারী কণ্ঠের কান্না শুনতে পান তিনি। কিন্তু এর কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুতেই। রাতুল বন্ধুদের নিয়ে নেমে পড়ে রহস্য উদ্ঘাটন করতে।