রিয়াজ-পিয়া বিপাশা জুটির নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমিকা নাটকের দৃশ্যে রিয়াজ ও পিয়া বিপাশা
প্রেমিকা নাটকের দৃশ্যে রিয়াজ ও পিয়া বিপাশা

রিয়াজ অভিনীত হৃদয়ের কথা ছবিটি দেখে তাঁর ভক্ত হয়ে গিয়েছিলেন পিয়া বিপাশা। এরপর রিয়াজ অভিনীত আরও অনেক ছবিই দেখা হয়েছে তাঁর। এবার সেই প্রিয় নায়কের বিপরীতেই অভিনয়ের সুযোগ পেলেন পিয়া। প্রেমিকা নামের এক ঘণ্টার একটি নাটকে কাজ করছেন তাঁরা দুজন। জাকারিয়া সৌখিনের লেখা নাটকটি পরিচালনা করছেন পিকলু চৌধুরী। 

গত শুক্রবার উত্তরার একটি শুটিংবাড়িতে নাটকটির দৃশ্য ধারণ শুরু হয়েছে। প্রিয় নায়কের বিপরীতে নায়িকা হওয়ার অনুভূতি কেমন—জানতে চাইলে পিয়া বিপাশা বলেন, ‘রিয়াজ ভাইয়ের অভিনয় দেখে আসছি অনেক বছর ধরে। তাঁরই নায়িকা হয়ে আজ কাজ করার সুযোগ হলো। কেমন লাগছে, তা বলে বোঝাতে পারব না।’ রিয়াজকে তাঁর ভক্ত পিয়ার ব্যাপারে জানানো হলে তিনি বলেন, ‘এ ধরনের নাটকীয় ঘটনা তো হতেই পারে। এটা বড় বিষয় নয়। তবে অভিনেত্রী হিসেবে বলতে পারি, পিয়ার অভিনয় ভালো। বেশ আত্মবিশ্বাসী সে।’

প্রেমিকা নাটকে আরও অভিনয় করছেন মুনিরা মিঠু, সজীব, রাজা প্রমুখ। পরিচালক জানালেন, নাটকটি আগামী ঈদুল আজহায় বাংলাভিশনে প্রচারিত হওয়ার কথা রয়েছে।