রিয়াজের প্রথম, স্পর্শিয়ারও প্রথম

এবার উপস্থাপক হচ্ছেন রিয়াজ ও স্পর্শিয়াকোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরে ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটিতে উপস্থাপকের চমক রাখছেন আয়োজকেরা। সেই চমক হিসেবে এবার উপস্থাপক হচ্ছেন রিয়াজ ও স্পর্শিয়া। অনেক অনুষ্ঠান উপস্থাপনা করার অভিজ্ঞতা থাকলেও প্রথম ‘আনন্দমেলা’র উপস্থাপনা করবেন রিয়াজ।

রিয়াজ আহমেদ
ছবি : প্রথম আলো

বলেন, ‘ঈদের সময় এ ম্যাগাজিন অনুষ্ঠানটির প্রতি দর্শকেরা আলাদা আগ্রহ থাকে। অনেক বছর ধরে আমি নিজেও অনুষ্ঠানটি দেখি। সেই অনুষ্ঠানে নিজেই উপস্থাপনা করব। ভাবতে ভালোই লাগছে।’

অন্যদিকে, এবারই প্রথম উপস্থাপনার অভিজ্ঞতা হবে স্পর্শিয়া। তিনি বলেন, ‘আনন্দমেলা’ আমার পছন্দের ম্যাগাজিন অনুষ্ঠান। সেই অনুষ্ঠান দিয়েই উপস্থাপনায় অভিষেক হবে। আমি খুব এক্সসাইটেড।’

অর্চিতা স্পর্শিয়া
প্রথম আলো

প্রথম এ ধরনের কাজ। কেমন হবে?—জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘শুনেছি মঞ্চে দাঁড়িয়ে গৎবাঁধা উপস্থাপনা করতে হবে না। এবারের অনুষ্ঠানটি ভিন্নভাবে সাজানো হচ্ছে। গল্পের মধ্য দিয়ে দুজন চরিত্র হয়ে পুরো অনুষ্ঠানটির উপস্থাপন করতে হবে। একজন অভিনেত্রী হিসেবে এ ধরনের কাজ আমার জন্য সহজ হবে। তা তা ছাড়া রিয়াজ ভাইয়ের সহযোগিতা তো পাচ্ছিই।’

উজান গাঙের নাইয়া' নাটকের দৃশ্যে রিয়াজ ও স্পর্শিয়া

‘আনন্দমেলা’ অনুষ্ঠানটির অন্যতম প্রযোজক এল রুমা আক্তার জানান, অনুষ্ঠানটির জন্য দুটি মেলার সেট ফেলা হচ্ছে। একটি গ্রামের, অন্যটি শহরের। তিনি বলেন, ‘আলাদা আঙ্গিকে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি। দুই উপস্থাপক স্বামী-স্ত্রী চরিত্র সেজে পুরো অনুষ্ঠানটি তুলে আনবেন।

রিয়াজ ও স্পর্শিয়া

অনুষ্ঠানের আইটেমগুলোতেও থাকবে ভিন্নতা। এবারের ‘আনন্দমেলা’ দর্শকের কাছে নতুন মনে হবে।’ ৯ ও ১০ জুলাই অনুষ্ঠানটির শুটিং হওয়ার কথা। এর আগে 'উজান গাঙের নাইয়া' নামের একটি নাটকে অভিনয় করেছিলেন রিয়াজ ও স্পর্শিয়া।