রুমাকে বিয়ে করে বিপাকে সোলেমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অনলাইন অফলাইন’ নাটকে মুকিত জাকারিয়া ও তানজিকা আমিন

প্রবাসী মামাতো ভাইয়ের বাড়ি দেখাশোনা করে সোলেমান। তার বয়স ৪২ বছর। রুমাকে বিয়ে করে একরকম বিপাকেই পড়েছে সে। সব সময় একটা দুশ্চিন্তা! দুশ্চিন্তার কারণ ওই বাড়িরই একটি অফিস।

অফিসটির মালিক তিন বন্ধু শাহেদ, রন্টু ও ইমন। অফিসের কর্মীও তারা তিনজন। কিসের ব্যবসা শুরু করা যায়, তা নিয়েই বেশির ভাগ সময় মিটিং করে। রন্টু ও ইমন অফিসের মুখোমুখি ফ্ল্যাটে থাকে, সঙ্গে থাকে রন্টুর ভাগনে রিশাদ। রন্টুর ভাগনে রিশাদকে নিয়ে সোলেমানের যত দুশ্চিন্তা। রুমার প্রতি তার আগ্রহ টের পাওয়া যায়। এই গল্প নিয়ে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’।

সাগর জাহানের রচনা ও পরিচালনায় নতুন এ ধারাবাহিকে অভিনয় করেছেন মারজুক রাসেল, আ খ ম হাসান, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, পাভেল ইসলাম, ইশতিয়াক আহমেদ, তানজিকা আমিন, সালহা খানম, নাবিলা ইসলাম, মনিরা মিঠু, শিল্পী সরকার প্রমুখ।

সোমবার থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন এ ধারাবাহিক। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় এটি দেখানো হবে।