রূপচাঁদার রান্নার অনুষ্ঠান রমজানে রূপচাঁদা

রমজানে কী খাবেন? সেগুলোর পুষ্টিগুণ কতটা কিংবা সেসব কতটা স্বাস্থ্যসম্মত, তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। সেই দ্বিধা দূর করতে দেখতে পারেন রমজানে রূপচাঁদা।
ভোজ্যতেলের ব্র্যান্ড রূপচাঁদা রমজান উপলক্ষে তৈরি করেছে ৩০ পর্বের রান্নার অনুষ্ঠান রমজানে রূপচাঁদা। পাঁচ মিনিটের এ অনুষ্ঠানটি বৈশাখী টিভিতে দেখানো হবে প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে।
অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা, উপস্থাপনা ও নির্মাণ করেছেন উম্মাহস কিচেন কুকিং স্কুলের পরিচালক উম্মাহ মোস্তফা। তিনি জানান, অনুষ্ঠানে স্বাস্থ্যসম্মত খাবার এবং পুষ্টিগুণ বিবেচনায় বিভিন্ন খাবারের রন্ধনপ্রণালি তুলে ধরা হয়েছে। থাকবে ইফতার, সাহ্রি ও ঈদের বিশেষ খাবার রান্নার উপস্থাপনা। সেসবের রেসিপি দিয়েছেন উপস্থাপক উম্মাহ মোস্তফা নিজে এবং ডেইলি স্টার সুপার শেফ প্রতিযোগিতায় বিজয়ীরা। অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় এমন সব রেসিপি। পাশাপাশি রয়েছে পুষ্টিবিদ ও চিকিৎসকের পরামর্শ।
দেশের শীর্ষস্থানীয় ভোজ্যতেলের ব্র্যান্ড রূপচাঁদার উত্পাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের (বিইওএল) মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ বলেন, ‘রূপচাঁদা, মেইজান, ফরচুন, কিংস, অলিভয়েলা ও নতুন যোগ হওয়া ব্র্যান্ড ভিওলার আওতায় দেশের নিজস্ব খাবার ও কুলিনারি আর্টের বিকাশে আমরা কাজ করে যাচ্ছি। দেশের সবচেয়ে বড় দুটি রান্না প্রতিযোগিতার (রূপচাঁদা-দ্য ডেইলি স্টার সুপার শেফ এবং মেইজান-মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী) স্পনসর হয়েছি। এবার অল্প সময়ে খাবার তৈরির রেসিপি নিয়ে কাজ করেছি।’
প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ইনাম আহমেদও বাংলাদেশের রন্ধনশিল্পকে এগিয়ে নিতে ভূমিকা রাখার কথা জানান।
অনুষ্ঠানটি বৈশাখী টিভিতে দেখতে না পারলে চোখ রাখতে পারেন প্রথম আলো অনলাইনে (www.prothom-alo.com)। এ ছাড়া প্রথম আলোর ইউটিউব চ্যানেল (youtube/ProthomAlo) এবং ফেসবুক পেজ-এ (facebook. com/DailyProthomAlo) ভিডিওগুলো দেখতে পাবেন।