রূপালী দিনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন বেলা ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ টেলিছবি রূপালী দিনের গল্প। বিপাশা হায়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, সূবর্ণা মুস্তাফা, বিপাশা, তৌকীর, শর্মীমালা প্রমুখ।
মিনারা বেগমের স্বামীর অঢেল সম্পত্তি। এই সম্পত্তির উত্তরাধিকারী তার নিজের ছেলে শরীফ ও সৎছেলে আকরাম। মিনারা বেগম যখন জানতে পারলেন, তার সৎছেলের স্ত্রী মরিয়মের গর্ভে পুত্রসন্তান, তখন তাকে পানিতে ভাসিয়ে দিতেও দ্বিধা করেননি। কিন্তু মরিয়ম সেযাত্রায় বেঁচে গিয়ে আশ্রয় পায় অন্য এক গ্রামের হতদরিদ্র পরিবারে। ওই পরিবারের কর্তাব্যক্তি সবুজ এই ঝামেলা মেনে না নিলেও তার স্ত্রী হনুফা তাকে বোন বানিয়ে আশ্রয় দেয়। এরপর থেকে শুরু হয় অন্য গল্প।