প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইয়ে ঈদের আগের দিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক লাগ ভেলকি লাগ। লিখেছেন ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, তানিয়া বৃষ্টি, সাদিয়া জাহান, মাহবুবা রেজানুর, জিনাত রেহানা, শাহীন মৃধা, শাহরিয়ার সুমন প্রমুখ।
রেলস্টেশনে একটি ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় ফরহাদ ও স্বর্ণলতাকে। একসময় তাদের মধ্যে বেশ সখ্য ছিল। বিয়ের কথাও ভেবেছিল। কিন্তু পারিবারিক কারণে বিয়ে দূরের কথা, তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। অনেক দিন পর রেলস্টেশনে দেখা হওয়া পর অতীতের কথা ভাবে তারা। একজন আরেকজনকে নানা প্রশ্ন করে। ফেলে আসা জীবনের নানা ঘটনার মুখোমুখি হয়। আবার বন্ধুত্ব গড়ার সিন্ধান্ত নেয় তারা। কিন্তু ট্রেন স্টেশনের দিকে যতই এগিয়ে আসে, এক অজানা আশঙ্কা আর ভয় গ্রাস করে দুজনকে।