রেড এনভেলপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছরাঙা টিভিতে আজ রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি রেড এনভেলপ। লিখেছেন রাজু সিদ্দিক। পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন মিলন, অর্ষা, আরফান প্রমুখ।
নিপা নতুন প্রতিষ্ঠানে যোগ দিয়েছে। প্রতিষ্ঠানের সবার সঙ্গে এখনো তার পরিচয় হয়নি। এর মধ্যেই সে একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পায়। তাকে নেপাল যেতে হবে। নেপাল গিয়ে একটা মিটিংয়ের সব ব্যবস্থা করতে হবে তাকে। তার সঙ্গে যাবে কামাল। নেপালে কী অপেক্ষা করছে তাদের জন্য?