রেড কার্পেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাত সোয়া ১১টায় প্রচারিত হবে নাটক রেড কার্পেট। লিখেছেন ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। অভিনয় করেছেন আফরান নিশো, ভাবনা, মৌটুসী বিশ্বাস, মিতা চৌধুরী প্রমুখ।
নিষাদের ধ্যানজ্ঞান হলো মূকাভিনয়। একদিন এক মেয়ে এসে তার কাছে আশ্রয় চায়। বাক্প্রতিবন্ধী মেয়েটি আঁকাআঁকি করে বোঝায় সে পালিয়ে এসেছে, তাকে পাচার করা হচ্ছিল। মেয়েটিকে নিয়ে নিষাদ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। একটি ট্রেনে জোর করে উঠিয়ে দিতে চায় মেয়েটিকে।