রেডিও স্বাধীনের বিশ্বকাপ ক্রিকেটের থিম সং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেডিও স্বাধীন ৯২.৪-এর বিশ্বকাপ ক্রিকেটের থিম সংয়ের পোস্টার
রেডিও স্বাধীন ৯২.৪-এর বিশ্বকাপ ক্রিকেটের থিম সংয়ের পোস্টার

শুরু হয়েছে ‘আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৯’। শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের মহা উৎসবের অংশ হিসেবে রেডিও স্বাধীন ৯২.৪ প্রকাশ করেছে বিশ্বকাপ ক্রিকেটের থিম সং। গানটির শিরোনাম ‘একটাই ওয়ার্ল্ড, একটাই কাপ’। ৩০ মে রেডিও স্বাধীনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক ফ্যান পেজ এবং একই সঙ্গে অন-এয়ারে শ্রোতাদের জন্য গানটি উন্মুক্ত করা হয়েছে। গানটিতে দীর্ঘ চার বছরের প্রতীক্ষা, ক্রিকেট উন্মাদনা আর বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনার কথা উঠে এসেছে। গানের কথা লিখেছেন রেডিও স্বাধীনের নিয়মিত ধারাভাষ্যকার সাজ্জাদ উদাস, সুর ও সংগীত পরিচালনা এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন রেডিও স্বাধীনের সাউন্ড ইঞ্জিনিয়ার ফারসিম হোসেন।

রেডিও স্বাধীনের স্টেশন ম্যানেজার মশিউর আলম বলেন, ‘ক্রিকেট বিনোদনের অন্যতম মাধ্যম। আর বিশ্বকাপ এলে তো কথাই নেই, ক্রিকেট নিয়ে আমাদের আনন্দ বেড়ে যায় হাজার গুণ। এক কথায় ক্রিকেট উন্মাদনা বাড়াতে এবং রেডিও স্বাধীনের শ্রোতাদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা থিম সং বানানোর উদ্যোগ গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে ফুটবল ও ক্রিকেটের গুরুত্বপূর্ণ সব টুর্নামেন্টের সরাসরি ধারাভাষ্য প্রচার করে আসছি। সেই সূত্রে এবার বিশ্বকাপ ক্রিকেটের সব ম্যাচের নিরবচ্ছিন্ন ধারাভাষ্য শ্রোতারা শুনতে পাচ্ছেন রেডিও স্বাধীন ৯২.৪ এফএমে। এ ছাড়াও গুগল প্লেস্টোর, আইওএস অ্যাপ স্টোর আর রেডিও স্বাধীনের অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে শ্রোতারা ধারাভাষ্য উপভোগ করতে পারবেন।’

রেডিও স্বাধীন ৯২.৪-এর বিশ্বকাপ ক্রিকেটের থিম সং শুনতে ক্লিক করুন