রোবট বানানোর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েস বস নাটকে আনজুম মিথিলা ও ফারুক আহমেদ
ইয়েস বস নাটকে আনজুম মিথিলা ও ফারুক আহমেদ

তৈরি হচ্ছে ‘জিরো’ নামের একটি রোবট। এটি তৈরি করবেন অভিনেতা ফারুক আহমেদ। আর সেই রোবট তৈরি নিয়েই ইয়েস বস নাটকের শুটিংয়ের সেটে দারুণ উত্তেজনা। অভিনেত্রী আনজুম মিথিলাকে সাজানো হলো রোবটের মতো করে। তাঁর পোশাক সাধারণ তরুণীদের মতো হলেও চুল আর রূপসজ্জায় ভিন্নতা এনে তাঁকে রোবটের ছাঁচে ঢালা হয়েছে। তাঁর জন্য জোগাড় করা হয়েছে একটি নকল হাতও!
ঈদের জন্য তৈরি হচ্ছে নাটক ইয়েস বস। এটি রচনা ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। পরিচালক জানান, চ্যানেল আইতে প্রচারিত হবে নাটকটি। দৃশ্য ধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। অভিনেতা ফারুক আহমেদ জানালেন, নাটকের গল্প বেশ মজার। এতে তিনি এক বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন। এমন চরিত্রে কাজের সুযোগ সচরাচর মেলে না।
ইয়েস বস নাটকে আরও অভিনয় করেছেন মীর সাব্বির, মাজনুন মিজান, প্রভা ও দীপান্বিতা হালদার। আর রোবট তো মিথিলাই।