রোমানার বিয়েতে 'ঢাকাই গয়না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমানা
রোমানা

অভিনেত্রী ও মডেল রোমানা খান অবশেষে তৃতীয়বারের মতো বিয়ে করতে

রোমানা
রোমানা

যাচ্ছেন। বর যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী এলিন রহমান। ৭ আগস্ট নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ে করবেন রোমানা ও এলিন।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ফেসবুক আলাপে রোমানা বলেন, ‘৭ আগস্ট আমরা বিয়ে করছি। এর আগে ৬ আগস্ট গায়েহলুদের আয়োজন করা হয়েছে। বিয়ের প্রস্তুতি প্রায় শেষ। বিয়ের কার্ড ছাপানোর পাশাপাশি সেগুলো বিলি করাও হয়েছে। আমার বিয়ের গয়না ঢাকা থেকে আনা হয়েছে।’

রোমানা আরও বলেন, ‘গত বছর থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বাস করছি। এখানে আসার পর এলিনের সঙ্গে আমার পরিচয় হয়। ধীরে ধীরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই।’

রোমানার তৃতীয় বিয়ে হলেও, এলিনের দ্বিতীয় বিয়ে এটি। রোমানা প্রথম বিয়ে করেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে। আনজামের সঙ্গে সংসার ভেঙে যাওয়ার পর তিনি বিয়ে করেন সাজ্জাদ নামের ঢাকার এক ব্যবসায়ীকে। কিন্তু ধীরে ধীরে রোমানা-সাজ্জাদের দাম্পত্যজীবনে টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। এর পরপরই রোমানা দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র চলে যান।