রোজায় ইউনিলিভারের আয়োজন 'চিলেকোঠার গল্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজানে প্রতিদিন মাগরিবের নামাজের পরে ‘চিলেকোঠার গল্প’ নাটিকা প্রচারিত হবে ১৫টি টিভি চ্যানেলে। ছবি: বিজ্ঞপ্তি
রমজানে প্রতিদিন মাগরিবের নামাজের পরে ‘চিলেকোঠার গল্প’ নাটিকা প্রচারিত হবে ১৫টি টিভি চ্যানেলে। ছবি: বিজ্ঞপ্তি

পৃথিবীজুড়ে প্রতিদিন গড়ে ২৫০ কোটি মানুষ নিজেদের দৈনন্দিন জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে মিশে আছে ইউনিলিভারের সঙ্গে। ইউনিলিভারের প্রতিটি ব্র্যান্ড মানুষের প্রতিদিনের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। মানুষের সুস্বাস্থ্য বৃদ্ধি এবং মানবকল্যাণে কাজ করা, পণ্য উৎপাদন এবং ব্যবহারে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমিয়ে আনা এবং কোম্পানির সমৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবিকা নির্বাহে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে প্রতিনিয়ত অবিরাম কাজ করে যাচ্ছে ইউনিলিভার। 

রোজায় ইউনিলিভারের আয়োজন ‘চিলেকোঠার গল্প’। ছবি: বিজ্ঞপ্তি
রোজায় ইউনিলিভারের আয়োজন ‘চিলেকোঠার গল্প’। ছবি: বিজ্ঞপ্তি

জীবনের উৎকর্ষে উজ্জ্বল আগামীর জন্য পবিত্র এই রমজান মাস উপলক্ষে ইউনিলিভার বাংলাদেশ দর্শকদের জন্য নিয়ে এসেছে একটি ধারাবাহিক নাটিকা ‘চিলেকোঠার গল্প’। ১০ পর্বের নাটিকায় একটি পরিবারের গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিদিনের জীবন। শুধু তাই নয়, রোজা রাখার পাশাপাশি কীভাবে নিজেকে আরও সংযত রেখে এই সংযমের মাসে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারি সেসববিষয় উঠে এসেছে। তবে দর্শকদের বিনোদনের জন্য প্রতিটি বিষয়বস্তু খুবই নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। গল্পটি একটি পরিবারকে কেন্দ্র করে এগিয়ে যাবে, যেখানে আমরা দৈনন্দিন জীবনের সব ছোটখাটোখুনসুটি, হাসি কান্না, ভালোবাসার মুহূর্তগুলো দেখব। পাশাপাশি থাকবে অনেক রোমাঞ্চকর ঘটনাপ্রবাহ এবং আকর্ষণীয় চরিত্র। উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে পরিবারের বড় মামা খায়ের; যিনি সারা দিন সবাইকে বাংলা থেকে ইংরেজি অনুবাদ ধরেন। আরও আছে ছটফট স্বভাবের দুরন্ত ছোট্ট মাহিন, কথায় কথায় বেহুঁশ হয়ে পড়া ঘরের সহকর্মী ময়না এবং এ রকম আরও অনেক চরিত্র।

‘চিলেকোঠার গল্প’ নাটিকা প্রচারিত হবে একযোগে দেশের ১৫টি টিভি চ্যানেলে রোজার মাসে প্রতিদিন মাগরিবের নামাজের পরে।

ঘটনাবহুল এই নাটিকায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লাক্স সুপারস্টার ২০১৮-এর দ্বিতীয় রানার আপ অথৈ, ফেয়ার অ্যান্ড লাভলী মেন হিরো ২০১৬-এর তন্ময়, লুৎফুর রহমান জর্জ, সাবেরী আলম, শাহেদ শরীফ খান, সুষমা সরকার, সাহির, রাখি এবং তাপ্পু। বিজ্ঞপ্তি।