লাইক অ্যান্ড শেয়ার রিলোডেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজী টিভিতে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে বিশেষ টেলিছবি লাইক অ্যান্ড শেয়ার রিলোডেড। শাফায়েত মনসুরের রচনা ও পরিচালনায় এই টেলিছবিতে অভিনয় করেছেন জন, মিশু সাব্বির, শাফায়াত মনসুর রানা, অপর্ণা, সাজু খাদেম, সুমন পাটোয়ারি প্রমুখ।
ডিজিটাল দুনিয়ায় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘিরে মানুষের মধ্যে যে অস্বাভাবিকতা বা হাস্যকর কিছু মানসিকতার প্রভাব, যেমন ব্যক্তিগত ভিডিও আপলোড, অস্বাভাবিক ভঙ্গিতে সেলফি বা ছবি, ফেসবুক ইভেন্ট ইত্যাদি। যার সম্পর্কে একেবারেই সচেতন থাকতে পারেন না, নিজেদের অজান্তেই ঘটিয়ে চলেন অর্থহীন নানান কাণ্ডকারখানা। সেই সব বিচিত্র মানুষের বিচিত্র কর্মকাণ্ডের গল্পেই লাইক অ্যান্ড শেয়ার রিলোড। তিনজন বন্ধু, তাঁদের দৈনন্দিন জীবনের পাশাপাশি দেখিয়ে চলেন এসব ব্যঙ্গাত্মক পরিস্থিতির আদ্যোপান্ত।