লাকীর রান্নাবান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারমিন লাকী
শারমিন লাকী

রান্না আর শারমিন লাকী একে অপরের পরিপূরক যেন! ঈদ আসছে আর শারমিন লাকীর রান্নার অনুষ্ঠান থাকবে না, তা তো হয় না! এবার তিনি হাজির হচ্ছেন চার বিভাগের গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে। সে তালিকায় আছে চট্টগ্রামের কালোভুনা, মেজবানি, ছোলার ডাল ও লাউ দিয়ে গরুর মাংস, আকনি বিরিয়ানি, সিলেটের সাতকরা দিয়ে গরুর মাংস, খুলনার চুই ঝাল মাংস এবং ঢাকার গ্লাসি।
গরুর মাংসের বদলে যাওয়া সুস্বাদু রান্না নিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি। একাত্তর টিভির জন্য নির্মিতব্য অনুষ্ঠানটির নাম ‘টেস্ট অব বাংলাদেশ’। দেখানো হবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা বিভাগের গরুর মাংসের রেসিপি থেকে রান্না। ভিন্নধর্মী এ অনুষ্ঠানটি নিয়ে শারমিন লাকী বলেন, ‘আমরা দেশের চারটি বিভাগ ঘুরে সেখানকার বিখ্যাত বাবুর্চিদের সঙ্গে নিয়ে গরুর মাংস রান্না করেছি। এর মধ্যে চট্টগ্রামের চারটি রান্না, সিলেটের দুটি এবং খুলনা ও ঢাকার একটি করে রান্নার রেসিপি দেখানো হবে অনুষ্ঠানে।’ পাচ পর্বের এ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন থেকে।