লাক্সের সৌরভে মিথিলার 'ডিভোর্স'
রাত পোহালেই ঈদ না হলেও সপ্তাহ পেরোতেই যে ঈদ—সেটা সবাই জানি। ঈদ আনন্দে গা ভাসাতে কেউ বাড়ি যাচ্ছেন, কেউবা এখনো টিকিট নিয়ে মাথা ঘামাচ্ছেন। কেউবা এখন ব্যস্ত গরুর হাট নিয়ে। এসবই ঈদপূর্ব আলাপ-আলোচনা। আর ঈদ-পরবর্তী দিনগুলো রাঙাতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে লাক্স সৌরভের গল্প। ঈদের সাত দিনে সাতটি ভিন্ন স্বাদের নাটক নিয়ে তারকারা হাজির হবেন টিভি পর্দায়।
আরটিভির পর্দায় ঈদের সাত দিনে দেখা যাবে মিথিলা, ইরেশ যাকের, জন ও মারিয়া নুরদের। ঈদের সাত দিন রাত ১০টায় দেখানো হবে লাক্স নিবেদিত ‘মিস ম্যাচ’, ‘দাম্পত্য’, ‘ডিভোর্স’, ‘পাঞ্চ ক্লিপ’, ‘ছেলেটি অবন্তীকে ভালোবেসেছিল’, ‘তুমি আমি পাশাপাশি’ ও ‘ক্যাপে ৯৯৯’। প্রেম, দাম্পত্য আর পারিবারিক অনুগল্পকে আশ্রয় করেই সাজানো হয়েছে এবারের সৌরভের গল্প।
দাম্পত্য
তৌকীর আহমদের রচনা ও পরিচালনায় উঠে এসেছে পারিবারিক দ্বন্দ্বের গল্প। চাকরিজীবী স্বামী-স্ত্রীর ব্যক্তিত্বের সংঘাত, পেশাগত জীবনের প্রভাব আর চিরন্তন বাঙালি সমাজের মনস্তত্ত্ব তুলে ধরেছে মারিয়া নুর ও সিয়াম। চমক জাগানো এক সিদ্ধান্ত আর পারিবারিক জীবনে এর প্রভাব দেখতে চাইলে দেখে নিতে পারেন দাম্পত্যের প্রোমো-
ছেলেটি অবন্তীকে ভালোবেসেছিল
এ গল্পটি সবার জানা। হঠাৎ দেখা হয়ে গেল ছেলে ও মেয়েটির। ভালো লাগা রূপ নিল ভালোবাসায়। কিন্তু পড়াশোনার পাট চুকাতেই মুখোমুখি হতে হলো রূঢ় বাস্তবতার। ভালোবাসার এ কঠিন পথ কি হাতে হাত রেখে পারি দিতে পারবে তাঁরা? মাবরুর রশিদের রচনা ও পরিচালনায় মেহজাবিন ও সিয়ামের এ গল্পের প্রোমো দেখতে চাইলে—
ডিভোর্স
গল্পটি কিন্তু বিয়ের। দারুণ এক জুটি। যাঁদের দেখলেই সবাই স্বীকার করে নেন, তাঁরা ‘মেড ফর ইচ আদার’। কিন্তু বাস্তবতা যে অন্য কিছু বলতে পারে। দুজনের আশা-আকাঙ্ক্ষার মধ্যে অমিল, চাওয়া-পাওয়ার দূরত্বও যে আলাদা করে দিতে পারে, এমন দুজনকে, ফাটল ধরাতে পারে সম্পর্কে—সেটাই দেখানোর চেষ্টা করেছেন শিহাব শাহীন। মিথিলা ও নিশোর এ নাটক সম্পর্কে ধারণা নিতে চাইলে—