লিনু লিখলেন নতুন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘের বাড়ি যাব নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও মম
মেঘের বাড়ি যাব নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও মম

খেলার জগতের চেনা মুখ জোবেরা রহমান লিনু লিখেছেন বেশ কয়েকটি নাটক। প্রতিটি নাটকের প্রযোজক ছিলেন তিনি নিজেই। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান লিনু’স ড্রিম থেকে তৈরি হয়েছে এগুলো। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে লেখা নাটকেও এর ব্যতিক্রম হয়নি। তিনি এবার লিখেছেন এক তারকা, তাঁর স্ত্রী এবং হঠাৎ উদয় হওয়া তাঁর এক ভক্তকে নিয়ে নাটক। এর নাম দিয়েছেন মেঘের বাড়ি যাব।
শুভ খানের নির্দেশনায় মেঘের বাড়ি যাব নাটকে অভিনয় করেছেন অপূর্ব, মম ও স্পর্শিয়া। বৈশাখী টিভিতে ভালোবাসা দিবসে রাত ১১টায় নাটকটি প্রচারিত হবে। লিনু জানান, এটি তাঁর লেখা চতুর্থ নাটক। এর আগে ভালোবাসার হলুদ বৃষ্টি, নির্জনে

জোবেরা রহমান লিনু
জোবেরা রহমান লিনু

নিভৃতে ও নীল মেঘের স্বপ্ন নামে তিনটি নাটক লেখেন। নিজের লেখা নাটক ও প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে লিনু বলেন, ‘নিজের লেখা নাটক এবং সেই নাটকের প্রযোজনা করার একটি ভালো দিক হলো লেখার সময়ের কল্পনাগুলো আমি সরাসরি নাটকে প্রতিফলিত করতে পারি। তখন সেই সুযোগটি থাকে। আমি নাটক লিখেই থেমে যাই না; চেষ্টা করি নাটকের দৃশ্যায়নের সময় এর সঙ্গে যুক্ত থাকার। এর ফলে অনেক কিছু শেখার সুযোগ হয় আমার।’
লিনু আপাতত লেখালেখি নিয়েই ব্যস্ত আছেন। আসছে ঈদের জন্য বেশ কয়েকটি পাণ্ডুলিপি লিখছেন তিনি।