লেটস ফ্লাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক লেটস ফ্লাই। লিখেছেন ও পরিচালনা করেছেন মিজানুর রহমান। অভিনয় করেছেন তিশা, নিশো প্রমুখ ।
সামিরের বয়স ৫২। সামির রিয়াকেই ভালোবাসে, বিয়ে করেনি। একদিন সামিরের সঙ্গে দেখা করে রিয়ার স্বামী। সে সামিরকে ডায়েরি দেয়। রিয়া সেটা লিখে গেছে। সামির ডায়েরিটা হাতে পেয়ে পড়তে শুরু করে। বৃদ্ধ সামির ডায়েরি পড়ে নিজেকে ধরে রাখতে পারে না। চোখ থেকে পানি ঝরতে থাকে।