শখ ও অপূর্বর 'কাঠগোলাপের সৌরভ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কাঠগোলাপের সৌরভ’ টেলিছবিতে অভিনয় করেছেন শখ ও অপূর্ব

আদিত্যর জীবনের একমাত্র স্বপ্ন সে বড় অভিনেতা হবে। দেয়ালে দেয়ালে, বিলবোর্ডে, খবরের কাগজে ছবি থাকবে তার। স্বপ্নের বাস্তবায়নের জন্য প্রযোজক, পরিচালকদের পেছনে দিনের পর দিন ঘুরে বেড়ায় কিন্তু কাজ হয় না।

‘কাঠগোলাপের সৌরভ’ টেলিছবিতে অভিনয় করেছেন শখ ও অপূর্ব
‘কাঠগোলাপের সৌরভ’ টেলিছবিতে অভিনয় করেছেন শখ ও অপূর্ব

এরই মধ্যে ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়ে বন্ধুর ছোট বোন জারার সঙ্গে। এরপর থেকেই যেন ভাগ্য সুপ্রসন্ন হতে থাকে তার; নাটকে কাজ করার সুযোগ পেয়ে। একের পর এক কাজ করে খ্যাতির শীর্ষে পৌঁছে যায়। এভাবেই এগিয়ে যায় গল্প। 

‘কাঠগোলাপের সৌরভ’ টেলিছবিতে অভিনয় করেছেন শখ ও অপূর্ব
‘কাঠগোলাপের সৌরভ’ টেলিছবিতে অভিনয় করেছেন শখ ও অপূর্ব

ঘটনা একটি টেলিছবির। এতে আদিত্যর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অপূর্ব। আর জারার চরিত্রে শখ।

‘কাঠগোলাপের সৌরভ’ টেলিছবিতে অভিনয় করেছেন শখ ও অপূর্ব
‘কাঠগোলাপের সৌরভ’ টেলিছবিতে অভিনয় করেছেন শখ ও অপূর্ব

টেলিছবিটি রচনা করেছেন আসাদুজ্জামন সোহাগ। আর পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক।
অপূর্ব ও শখ ছাড়াও অভিনয় করেছে ইমি প্রমুখ। এটি প্রচার হবে আজ রাত ৭টা ৫০ মিনিটে।