শখ ও মোশাররফ নতুন ধারাবাহিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ করিম ও শখ
মোশাররফ করিম ও শখ

নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করলেন নির্মাতা সাগর জাহান। ধারাবাহিকটির নাম ‘এই কূলে আমি আর ওই কুলে তুমি’। এরই মধ্যে উত্তরার একটি বাড়িতে এ ধারাবাহিকটির শুটিংও শুরু হয়েছে।

নতুন এই ধারাবাহিক নাটকে মোশাররফ করিম এবং শখ ছাড়া আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, বাঁধন, ইন্তেখাব দিনার, সাব্বির আহমেদ, রহমত আলী এবং মামুনুর রশীদ।

নাটকের কাহিনি প্রসঙ্গে পরিচালক বলেছেন, ‘পুরোপুরি একটি পারিবারিক গল্পের ওপরেই নির্মিত হতে যাচ্ছে এই ধারাবাহিকটি। তবে, এ নাটকে মোশাররফ করিমের চরিত্র বরাবরের মতোই একটু অন্যরকম।’

‘এই কুলে আমি আর ওই কূলে তুমি’ ধারাবাহিকের শুটিংয়ের ফাঁকে নির্মাতা সাগর জাহানের সঙ্গে সেলফি তুলছেন অভিনেত্রী শখ
‘এই কুলে আমি আর ওই কূলে তুমি’ ধারাবাহিকের শুটিংয়ের ফাঁকে নির্মাতা সাগর জাহানের সঙ্গে সেলফি তুলছেন অভিনেত্রী শখ



নাটকে মোশাররফ করিমের চরিত্রটি প্রসঙ্গে সাগর জাহান জানান, তিনি এলাকার ‘ভাই’। কিন্তু বেশ ক্ষমতাবান। চাইলে যা খুশি তাই করতে পারেন। তাঁকে শুধু একজনই বশে আনতে পারেন। তিনি বর্ণনা। এই চরিত্রটি করেছেন অভিনেত্রী শখ।’

এর আগে এই নির্মাতা ‘রাস্কেল’ ও ‘মিলার বারান্দা’ নামেও দুটি ধারাবাহিক নির্মাণ করেছিলেন। এর মধ্যে প্রথম নাটকটির প্রচার শেষ হলেও দ্বিতীয়টি বাংলাভিশনে প্রচারের অপেক্ষায় আছে। এদিকে, তাঁর তৃতীয় ধারাবাহিক নাটক ‘এই কূলে আমি আর ওই কুলে তুমি’ একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলেই জানিয়েছেন নির্মাতা সাগর জাহান।

বেশ কয়েক বছর ধরেই ঈদের অনুষ্ঠানমালায় বিশেষ ধারাবাহিক নাটক উপহার দিয়ে আসছেন সাগর জাহান। গেল ঈদে প্রচার শেষ হয়েছে তাঁর ‘সিকান্দার বক্স’ নাটকটি।