শখ মা হয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তাঁর কোলজুড়ে আসে একটি কন্যাশিশু। মেয়ের নাম রাখা হয়েছে আনাহিতা রহমান আলিফ। প্রায় ২০ দিন পর খবরটি প্রকাশ করেছেন শখের স্বামী আতিকুর রহমান।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন শখ। মা ও মেয়ে দুজনই ভালো আছে। মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।
১৪ সেপ্টেম্বর স্বামীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে মা হওয়ার আগাম খবর দেন শখ। সে সময় তিনি বলেছিলেন, ‘নতুন আগামীর অপেক্ষায় আছি। তাই সবার দোয়া চাই। এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়।’
২০২০ সালের ১২ মে আতিকুর রহমানকে বিয়ে করেন শখ। পেশায় তিনি ব্যবসায়ী। আতিকুর রহমানের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর থানার বলিয়াদী গ্রামে। সেখানেই থাকেন তাঁরা। রাজধানীর উত্তরায় তাঁদের বাসা রয়েছে।