শত পর্ব পেরিয়ে 'চলতে চলতে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত পর্বের কোটা পার করল যমুনা টেলিভিশনের টক শো ‘চলতে চলতে’। ২০১৪ সাল থেকে শুরু হয় এ অনুষ্ঠানের প্রচার। এ অনুষ্ঠানের শততম পর্বে অতিথি হয়ে এসেছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ‘চলতে চলতে’-এর আগামী পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অতিথি হয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে জানান অনুষ্ঠানটির সঞ্চালক মাহফুজ মিশু।
মুক্তিযোদ্ধা, রাজনীতিক, শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, শিল্পীসহ বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তিদের জীবনের নানা কথা উঠে আসে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি নিয়ে প্রযোজক রাশেদ হাসান বলেন, ‘আত্মজীবনীর বাইরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও এই অনুষ্ঠানে কথা হচ্ছে। কাজেই এ অনুষ্ঠানের একধরনের সংবাদমূল্যও কিন্তু এরই মধ্যে তৈরি হয়েছে।’
‘চলতে চলতে’ প্রতি সোমবার রাত ৯টা ২০ মিনিটে যমুনা টিভিতে প্রচারিত হয়। পুনঃপ্রচার হয় প্রতি মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে।